ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আগারগাঁওয়ে বাসে আগুন

রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শীততাপ নিয়ন্ত্রিত বাসটি পুড়ে গেলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।


জানা গেছে, আগারগাঁও সিগন্যালে বাসটি থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুলে আগুন দেখতে পান চালক ও সহকারী।


এরপর তারা বাস থেকে নেমে যায়। চালক ও সহকারী ছাড়া তখন বাসে আর কেউ ছিলেন না। 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ। 


তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগন্যালে একটি স্টাফ বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

ads
ads
ads

Our Facebook Page

↑